ঢাকাFriday , 13 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নবনির্বাচিত জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদককে: মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের অভিনন্দন

admin
December 13, 2019 9:16 pm
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জননেতা মুনসুর আহমেদকে সভাপতি ও মো. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা ইউনিট ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সাতক্ষীরা ইউনিটের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাবেক কমান্ডার মোশাররফ হোসেন মশু, আবু বকর সিদ্দিক, সদর উপজেলা কমান্ডার হাসানুল ইসলাম, হাসানুজ্জামান, সুভাষ সরকার, হাসনে জাহিদ জজ, মোস্তফা নুরুল আলম প্রমুখ। অনুরূপ বিবৃতি দিয়েছেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সাতক্ষীরা ইউনিটের পক্ষ থেকে আবু রায়হান তিতু, লায়লা পারভীন সেঁজুতি, এসএম গোলাম ফারুক, আব্দুর রহমান প্রমুখ। বিবৃতিদাতারা নবনির্বাচিত জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী সুন্দর জীবন কামনা করেন। একই বিবৃতিতে নবনির্বাচিত জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের নেতৃত্বে আওয়ামী লীগের তৃণমূল থেকে উচ্চ পর্যায়ের সকল স্তরে সাংগঠনিক সফলতা কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।