ডেস্ক রিপোর্ট: কফি ভিলে কফি শপের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরস্থ গার্লস ব্রিজের পশ্চিম পার্শ্বে এ কফি শপের উদ্বোধন করা হয়। ফিতা কেটে কফি ভিলের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলার শেখ শফিক উদ দৌলা সাগর। এসময় উপস্থিত ছিলেন বোরহান উদ্দীন, আব্দুল আজিজ, কোমর উদ্দীন, সাতক্ষীরা ল স্টুডেন্টস ফোরামের সভাপতি এসএম বিপ্লব হোসেন প্রমুখ। কফি ভিলে তে মিটকল, চিকেন, ললিসহ ১৫ প্রকারের কফি ও ২০ প্রকারের স্ক্যান পাওয়া যাবে। খুলনায় কফি ভিলের তিনটি কফিশপ রয়েছে। উদ্বোধন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও: আব্দুস সাত্তার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
