শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসারদের যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র হলরুমে আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক চৌধুরীর সঞ্চালনায় এবং উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. অজয় সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান। অনুষ্ঠানে ৩৯ তম বিসিএস যোগদানকৃত ১৫ জন মেডিকেল অফিসারকে সংবর্ধনা প্রদান করা হয়। ডাক্তার যোগদানের মাধ্যমে শ্যামনগরে মানুষের জন্য নতুন দ্বার উন্মোচন হয়েছে বলে মনে করছেন শ্যামনগর বাসী। দীর্ঘদিন শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট মানুষের চিকিৎসা সেবা দুর্বিষহ হয়ে পড়েছিল। নতুন ডাক্তার যোগদানে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে বলে মনে করছেন এলাকাবাসী। যোগদান অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র ডা. রেদওয়ান, ডা. আনিসুর রহমান ,নব যোগদানকৃত ১৫ জন ডাক্তার সহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
