এসএম শরীফ, বড়দল : আশাশুনির বড়দলে শিশু নিরাপত্তা বিষয়ক সাড়া প্রদান সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আশাশুনি এপি’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জিএম আল ফারুক, ইউ পি সচিব আব্দুল জলিল, গ্রাম আদালত সহকারী ধনঞ্জয় মন্ডল, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি ভৈরব কুমার প্রমুখ। সভায় শিশুশ্রম, শিশু পাচার, যৌন নিপীড়ন ও নিরাপত্তা নিয়ে গ্রাম আদালতের শিশু নিরাপত্তা বিষয়ক লিফলেট প্রদান করে গ্রাম আদালত সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
