ঢাকাTuesday , 10 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তুজুলপুর হেলথ প্রমোশন মেলা অনুষ্ঠিত

admin
December 10, 2019 10:23 pm
Link Copied!

ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর বল ফিল্ড মাঠে হেলথ প্রমোশন এজেন্ট ব্যবসায়িক পণ্য ও সেবা বিপণন মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০শে ডিসেম্বর) এ মেলার আয়োজন করা হয়। ঝাউডাঙ্গা, বল্লী ও লাবসা ইউনিয়ন পরিষদের অংশগ্রহণে শিশু ও জনসচেতনতা মূলক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোট বড় বিভিন্ন স্টলের মাধ্যমে মানুষের মাঝে হাতে কলমে শিক্ষা প্রদান করা হয়। গ্রামের মহিলা ও শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ম্যাক্সনিউট্রিওয়াশ প্রকল্প ও এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা ভিত্তিক হেলথ প্রমোশন এজেন্ট ব্যবসায়িক পণ্য ও সেবা বিপণন এ মেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ম্যাক্স ফাউন্ডেশনের অর্থায়নে এ মেলা পরিচালিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রকল্প ফাউন্ডেশনের টিম লিডার রোজিনা ইসলাম, তাজিউল ইসলাম, রোজিনা খাতুন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিশু ও মহিলাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।