ঢাকাTuesday , 10 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পথসভা

admin
December 10, 2019 9:13 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: “মানবাধিকার সুরক্ষায় তারুন্যের অভিযাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ডিসেম্বর) মানবাধিকার বিষয়ক সি এস ও কোয়ালিশন এবং বে-সরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে মঙ্গলবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যায় আব্দুল হামিদের সভাপতিত্বে মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির আহŸায়ক আনিছুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহম্মেদ ব্যাপী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, অ্যাড. ফাইমুল হক কিসলু জ্যোৎছ্না দত্ত, মনিরুজ্জামান জমাদ্দার প্রমুখ। মানববন্ধনে এসময় এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান, নাগরিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।