প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সিবি ডায়গনষ্টিক এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে ২য় বিভাগ ক্রিকেট লীগ-২০১৯ এর ৫ম পর্বের ৩য় খেলা কালিগঞ্জ ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ বনাম সীমান্ত ক্রিকেট একাডেমী’র মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সীমান্ত ক্রিকেট একাডেমী টসে জিতে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৬ রান করে। জবাবে কালিগঞ্জ ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ ব্যাট করতে নেমে ১৩.৩ ওভারে ২টি উইকেট হারিয়ে ৮৭ রান করে। ফলে কালিগঞ্জ ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ ৮উইকেটে জয়লাভ করে। আগামী কাল ৬ষ্ঠ পর্বের ১ম খেলা তুফান স্পোর্টিং ক্লাব বনাম নলতা কসমস এর মধ্যে অনুষ্ঠিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
