স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার নব-নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদারকে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) সদ্য গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ শফিউদ্দিন শফির নেতৃত্বে একদল নেতাকর্মী সদ্য গঠিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদারের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এসময় তারা সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, শ্যামল ফেরদাউস পলাশ, ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাবেক ছাত্রনেতা শেখ রিয়াজ বনি, জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, আরিফ , মুসতাক, দিপু, সাইফুল, প্রকাশ প্রমুখ নেতা কর্মী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
