ঢাকাSunday , 8 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

admin
December 8, 2019 9:30 pm
Link Copied!

কেঁগাগাছি প্রতিনিধি: কলারোয়ার সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ২০ জন ছাত্র-ছাত্রীর হাতে এ কম্বল তুলে দেয়া হয়। কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ। এসময় আনুষ্ঠানিক বক্তব্য দেন প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম, ভাদিয়ালি হাইস্কুলের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, বেয়ালিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুর রহমান, চন্দনপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আনছার আলি, হিজলদি হাইস্কুলের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, বাগআঁচড়া হাইস্কুলের প্রধান শিক্ষক আরিফ হোসেন, বিবিআরএনএস হাইস্কুলের প্রধান শিক্ষক উয়ায়েস আলি সিদ্দিক, কেসিজি হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, দমদমা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম, সোনাবাড়ীয়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক জিয়ারুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।