নওয়াপাড়া প্রতিনিধি: নব-নির্বাচিত দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকাল ৫টায় শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দেবহাটা-কালিগঞ্জ বন্ধু কল্যাণ থ্রি হুইলার মহেন্দ্র মালিক সমিতির আয়োজনে বিশাল সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে দেবহাটা-কালিগঞ্জ বন্ধু কল্যাণ থ্রি হুইলার মহেন্দ্র মালিক সমিতি সভাপতি মনিরুল ইসলাম মণির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এশারাত আলীর সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, মহেন্দ্র মালিক সমিতির উপদেষ্টা আব্দুল খালেক প্রমুখ।
