ঢাকাSaturday , 7 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াবেঁকী বাজার কমিটির প্রার্থীদের নির্বাচনি ইশতিহার ঘোষণা

admin
December 7, 2019 9:27 pm
Link Copied!

শ্যামনগর অফিস: শ্যামনগরের নওয়াবেঁকী বাজার কমিটির নির্বাচনে প্রার্থীদের নির্বাচনি ইশতিহার ঘোষণা করা হয়েছে। শনিবার(৭ডিসেম্বর)বেলা ১১টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান ও সহকারী রিটার্নিং অফিসার আবু সালেহ বাবুর সভাপতিত্বে নির্বাচন কমিটির সভাপতি মেম্বর আবুল বাসার ও মেম্বর সাইফুল আলমের পরিচালনায় সাধারণ সম্পাদক, স্থায়ী কমিটির সদস্য পুরুষ ও মহিলা প্রার্থীরা তাদের নির্বাচনি ইশতিহার ঘোষণা করেন। ইশতেহারে প্রার্থীরা নওয়াবেঁকী বাজার আধুনিকায়ন, উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা, নিরাপত্তা, লাইট পোস্ট স্থাপন, ব্যবসায়ীদের অধকিার প্রতিষ্ঠা রাখা, ক্রেতা বিক্রেতাদের ব্যবসায়ী সুযোগ তৈরি, বাজার মসজিদ উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন, সরকারী কর সহনীয় উত্তোলন ও ব্যয় সহ বিভিন্ন প্রতিশ্রæতি ব্যক্ত করেন।এ সময় চেয়ারম্যান আবু সালেহ বাবু প্রার্থীদের আচরণ বিধি মেনে চলে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান হওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, প্রত্যেক ভোটারদের দোকানের জন্য ময়লা সংরক্ষণের জন্য বাস্কেট উপহার দেওয়া হবে। এসময় সুশীলসমাজ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।