ঢাকাFriday , 6 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাইপাস সড়কে পরিবহণের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

admin
December 6, 2019 8:38 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বাইপাস সড়কে পরিবহণের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোমেনা খাতুন (২৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। শুক্রবার বিকেলে বাইপাস সড়কের খেজুরডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মোমেনা খাতুন সদরের তালতলা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, রফিকুল ইসলাম ও তার স্ত্রী দাওয়াত খাওয়ার জন্য মোটরসাইকেল যোগে ভাইরা’র বাড়ি যাচ্ছিল। খেজুরডাঙ্গা এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে সোহাগ পরিবহণের একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে উভয় মোটরসাইকেল থেকে রাস্তার পাশে ছিটকে পড়ে। পিছনে বসা মোমেনা খাতুন মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।