আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে বদরতলা সনাতন ধর্ম জাগরণী সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। শিক্ষক কানাই লাল মÐলকে সভাপতি ও কার্ত্তিক চন্দ্র সরকারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট সনাতন ধর্ম জাগরণী সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে বদরতলা বাজারে সনাতন ধর্ম জাগরণী সংঘের হলরুমে অনুষ্ঠিত এক জরুরী সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি হিসেবে নব গঠিত কমিটির নাম প্রকাশ করেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডল। কমিটি আগামী তিন বছর সনাতন ধর্ম জাগরণী সংঘের দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি- তরুণ কুমার সরকার (শিক্ষক),সহ সভাপতি-সুজন মন্ডল (শিক্ষক), সাংগঠনিক সম্পাদক বিকাশ সরকার, কোষাধ্যক্ষ প্রশান্ত মিস্ত্রী, ধর্ম বিষয়ক সম্পাদক মৃত্যুঞ্জয় ঢালী (শিক্ষক), দপ্তর সম্পাদক হরেন্দ্র নাথ সরকার, প্রচার সম্পাদক ঠাকুরপদ ঢালী, নির্বাহী সদস্য-বরুন মল্লিক (প্রভাষক) ও শুভঙ্কর বাছাড়।
