ঢাকাFriday , 6 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খলিষখালীর কাশিয়াডাঙ্গাতে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট

admin
December 6, 2019 8:35 pm
Link Copied!

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: খলিষখালীর কাশিয়াডাঙ্গা একতা ক্লাবের আয়োজনে ১৬ দলীয় দিবা-নৈশ মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় কাশিয়াডাঙ্গা মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, খলিষখাল ইউনিয়ন আ’লীগে যুগ্ম সাধারণ সম্পাদক সরদার শরিফুল ইসলাম, ইউপি সদস্য সবুর সরদার, ক্লাবের সভাপতি মনিরুজ্জামান খান, রিপন হুসাইন, রাজু, সালমান, শাকিব, আনিছুর, বাপ্পি, আলমগীর, শাহিনুর, নাজমুল, হাবিবুল্লাহ প্রমুখ। খেলায় চ্যাম্পিয়ন হয় কুমিরা স্পোর্টিং ক্লাব ও রানার আপ হয় কাশিয়াডাঙ্গা একতা ক্লাব। খেলাটিতে ধারাভাষ্যে ছিলেন, ইয়াছির আরাফাত ও আম্পায়ারের দায়িত্ব পালন করেন, মাসুদ রানা ও পিয়াষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।