আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে বিভিন্ন মামলায় ৩ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে এএসআই শহজামাল হোসেন তুয়ারডাঙ্গা গ্রামের এনায়েত মোল্যার ছেলে জিআর-২৬০/১৯ নং মামলার আসামি মেহেদী হাসান ওরফে এন্টিনা, এএসআই নাজিম উদ্দীন প্রতাপনগর গ্রামের ভুলু মোড়লের ছেলে সিআর-১২৭/১৯ নং মামলার আসামি হাশেম মোড়ল ও এএসআই মোকাদ্দেস হোসেন আগরদাড়ি গ্রামের মৃত জয়নুদ্দীন সরদারের ছেলে সিসি-১৩৭১/৯৪-৯৫ নং মামলার আসামি আব্দুল হামিদকে আটক করেন। থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম জানান আসামিদেরকে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
