ঢাকাFriday , 6 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

admin
December 6, 2019 11:10 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : ‘অভিগম্য আগামীর পথে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আশাশুনিতে ২৮ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উপজেলা পরিষদের হলরুমে আইডিয়াল, মৌমাছি, আশাশুনি বুদ্ধি প্রতিবন্ধী স্কুলসহ কয়েকটি প্রতিবন্ধী স্কুলের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিবুল হাসান, বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ, পিআইও সোহাগ খান, সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার শাহিনুর ইসলাম, মৌমাছি’র নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, আইডিয়াল’র ফিল্ড সুপারভাইজার সুব্রত বাছাড় প্রমুখ। এদিন ৪জন প্রতিবন্ধী ব্যক্তিকে ক্রাণ বিতরণ করা হয়েছে। এর আগে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।