প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় শহরের সার্কিট হাউস মোড়ে ক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর রহমান পলাশ, কোষাধ্যক্ষ মো. শাহজাহান আলম, তথ্য বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আয়াত উল্লাহ মুজাহিদ, প্রচার সম্পাদক মো. আজিজুল ইসলাম ইমরান, দপ্তর সম্পাদক মো. মাহমুদুল হাসান, কার্যকারী সদস্য মো. তোহা খান প্রমুখ। সভায় ক্লাবের উন্নয়নকল্পে সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্তসহ একাধিক কল্যাণমুখী সিদ্ধান্ত গৃহীত হয়।
