দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় দৈনিক খুলনা টাইমস’র পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা টাইম্স’র প্রতিনিধি ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আর.কে বাপ্পার সঞ্চলনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কেএম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য এমএ মামুন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, কার্যনির্বাহী সদস্য আব্দুল আলিম মিঠু, অধ্যাপক ইয়াসিন আলী, হাফেজ জিএম আব্বাস উদ্দীন, মোসলেম আলী, নাসিরউদ্দীন, আশরাফুল ইসলাম, আরিফুল ইসলাম সহ সকল সদস্যবৃন্দরা। এসময় বক্তারা পত্রিকাটির সমৃদ্ধির পাশাপাশি অপ সাংবাদিকতা বন্ধে সম্পাদকসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।
