পারুলিয়া প্রতিনিধি: পারুলিয়া ঈদগা শেড সংলগ্ন সাপমরা খালের তীরবর্তীতে, স্থানীয় কিছু অসাধু গলদা চিংড়ি ব্যবসায়ী রাতের আধারে ভ্যান যোগে চিংড়ির মাথা ও খোলস ফেলায় দুর্গন্ধে এলাকার বায়ু দূষিত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, মাদরাসার সামনে অনেক বার চিংড়ির মাথা ফেলতে নিষেধ করা হয়েছে, কিন্তু তারা রাতের আধারে ভ্যানে করে চিংড়ির মাথা ফেলে যাচ্ছে যা আমাদের আশপাশের পরিবেশ দুর্গন্ধ যুক্ত হয়ে আমাদের নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বিষয়টি পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে অবগত করলে তিনি বলেন বিষয়টি দুঃখজনক এ ধরনের অন্যায় যারা করছে তাদের কঠিন শাস্তি হওয়া উচিত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
