ঢাকাWednesday , 4 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ৩৫৬ ঘর নির্মাণ

admin
December 4, 2019 10:14 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় জমি আছে ঘর নেই ও দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় প্রধান মন্ত্রীর কার্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় অতি দরিদ্র পরিবারের মাঝে ১টি করে বাসগৃহ নির্মাণ করে দিয়েছেন। পাকা ঘর পেয়ে খুশি হত দরিদ্র এসব পরিবার। তাই সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।
যশোরের শার্শা উপজেলার ১১টি ইউনিয়নে হত দরিদ্রদের দুর্দশা লাঘবে জমি আছে ঘর নেই ও দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় পাকা বাড়ি তৈরি করে দিয়েছেন সরকার। জমি আছে ঘর নেই প্রকল্পে ৩ শত ৩৩টি ও দুর্যোগ সহনীয় প্রকল্পের আওতায় ২৩টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে। রোদ বৃষ্টি ঝড়ে ভাঙ্গা চূড়া ঘরে অনেক কষ্টে দিন যাপন করা মানুষ গুলো কখনো কল্পনা করতে পারেনি এমন বাড়িতে তারা বসবাস করতে পারবেন। এমন পরিস্থিতিতে নতুন বাড়ি পেয়ে খুশি তারা। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, জমি আছে ঘর নেই বা ঘর জরাজীর্ণ প্রকল্পটি প্রধান মন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ। যারা গ্রামাঞ্চলের দরিদ্র মানুষ যাদের জমি আছে ঘর নির্মাণ করার সামর্থ্য নেই তাদের জন্য প্রধান মন্ত্রীর দপ্তর থেকে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। শার্শা উপজেলায় ৩ শত ৩৩টি ঘর বরাদ্দ পাওয়া গেছে। ইতিমধ্যে ঘর নির্মাণ কাজ সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া বলেন, শার্শা উপজেলায় ২০১৮-১৯ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো ও রক্ষনা-বেক্ষন কর্মসূচির আওতায় ২৩টি দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করা হয়েছে। গুণগত মান বজায় রেখে সুন্দর ভাবে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তাতে উপকার ভোগীরা বসবাস করছেন। আগামীতে ঘরের পরিমাণ বাড়ানো হলে প্রান্তিক মানুষের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।