ঢাকাTuesday , 3 December 2019
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা বাইপাস সড়কে ট্রাক দূর্ঘটনা: আহত-২

admin
December 3, 2019 3:17 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা বাইপাস সড়কে ভোমরাগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বাইপাস সড়কের ইটাগাছা-খড়িবিলা সংযোগ সড়কের মুখে এ দূর্ঘটনা ঘটে।

এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা দু’জন মোটরসাইকেল আরোহী মনিরুল ইসলাম (৪৫) এবং নজরুল ইসলাম (৪২) মারাত্মক জখম হয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোমরাগামী দ্রুতগতিসম্পন্ন একটি ট্রাক (সাতক্ষীরা-ট-১১-০১৭৫) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশে মোটরসাইকেলে বসে থাকা দু’জনকে ধাক্কা দিয়ে পাশের একটি মৎস ঘেরে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেল্পার ঘটনা স্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে দূর্ঘটনা কবলিত দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাইপাস সড়কের সকল সংযোগ স্থলের মুখে গতিরোধক দেওয়ার আহ্বান করেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।