ঢাকাMonday , 2 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করলেন এমপি রবি

admin
December 2, 2019 11:00 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরে বহিরাগত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেছেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে গোপালপুর এলাকায় যান এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে কিছু নীরবে দাঁড়িয়ে থাকেন এবং সুরা ফাতেহা ও সুরা ইখলাছ পাঠ করে শহীদদের জন্য দোয়া করেন। সাতক্ষীরার শ্যামনগরে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অনেক বহিরাগত মুক্তিযোদ্ধা শহীদ হন। ঐ সব শহীদদের মরদেহ সেখানে দাফন করা হয়। বহিরাগত ঐ সব বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সেখানে স্মৃতি সৌধ নির্মাণ করা হয়েছে। বহিরাগত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতকালে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।