ঢাকাMonday , 2 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি উপজেলা চেয়ারম্যানের মায়ের দাফন সম্পন্ন

admin
December 2, 2019 9:52 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের মা সুফিয়া আহম্মেদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে উপজেলা চেয়ারম্যানের চাপড়া বাসভবনে উপস্থিত হন সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল। বাদ জোহর চাপড়া ফুটবল মাঠে মরহুমার নামাজে জানাজায় ইমামতি করেন চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাও. মনিরুজ্জামান। জানাজায় আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সাবেক সাংসদ ইঞ্জি. মুজিবর রহমান, থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম, সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহম্মেদ চিশতি, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, দেবহাটা আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান প্রমুখ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আগামী শুক্রবার বাদ জুম্মা চাপড়ায় মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।