আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম’র মা সুফিয়া আহম্মেদ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তিনি চার ছেলে ও মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক, সাধারণ সম্পাদক সমীর রায়, সাংগঠনিক সম্পাদক এস কে হাসানসহ সকল সাংবাদিকবৃন্দ, আশাশুনি পূজা উদযাপন পরিষদের সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক নীলকণ্ঠ সোম, সাধারণ সম্পাদক রণজিৎ বৈদ্য, সাংগঠনিক সম্পাদক হিরুলাল বিশ্বাসসহ সকল নেতৃবৃন্দ, আনুলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফারুকসহ বিভিন্ন সংগঠন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক দলের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন।
