ঢাকাSaturday , 30 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রূপালী লাইফ ইন্সুরেন্সের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

admin
November 30, 2019 9:45 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: রূপালী লাইফ ইন্সুরেন্স ইসলামী জীবন বিমা তাকাফুল’র বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে বিমা কোম্পানির কালিগঞ্জ উপজেলার নলতা শাখা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় কালিগঞ্জ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাও. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রূপালী লাইফ ইন্সুরেন্স ইসলামী জীবন বিমা তাকাফুলের জেএএমডি মো. জাহাঙ্গীর আলম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার গাজী শাহারিয়ার আব্দুল কাদের ওহাব, বিমা প্রতিষ্ঠানের বিভাগীয় সমন্বয়কারী মো. শুকুর আলী, নলতা অফিস ইনচার্জ মো. ইউনুচ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় দৈনিক মুক্ত খবরের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনি, ফটো সাংবাদিক মাজহারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন, বিমা কর্মী মো. রফিকুল হাসান। মধ্যাহ্নভোজ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. রফিকুল ইসলাম ও শরৎ বাবু। অনুষ্ঠানে রূপালী লাইফ ইন্সুরেন্স ইসলামী জীবন বিমা তাকাফুলের নলতা শাখার কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।