ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও শহীদ স্মৃতি কলেজের প্রদর্শক মরহুম ইমামুল হক’র শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে সদরের কুশখালী ইউনিয়নের ভাদড়া গ্রামের বাড়িতে গেলেন সাতক্ষীরা সদর -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় মরহুমের বাসভবনে যান এবং শোকার্ত পরিবারের সাথে কথা বলেন ও সমবেদনা জানান। সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও শহীদ স্মৃতি কলেজের প্রদর্শক মরহুম ইমামুল হক’র অকাল মৃত্যুতে এমপি রবি বলেন, আমি খুবই মর্মাহত ও গভীরভাবে শোকাহত। সে বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নিবেদিত প্রাণ ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ কর্মীকে হারাল। রাজনৈতিক অঙ্গণে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়। এসময় এমপি রবি মরহুমের পরিবারকে শান্তনা দিয়ে বলেন, যে কোন দরকার বা প্রয়োজনে মরহুমের পরিবারের পাশে থাকব। এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, যুব নেতা শেখ সফি উদ্দিন সফি, পৌর আওয়ামী লীগের সহ-সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবারের সদস্যরা।
