ঢাকাSaturday , 30 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অওয়ামী লীগ ভাষণে নয় উন্নয়নে বিশ্বাসী : আশাশুনি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নেতৃবৃন্দ

admin
November 30, 2019 9:43 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন- আমি, আমার নেত্রী ও আমার দল ভাষণে নয় উন্নয়নে বিশ্বাসী। উন্নয়ন কি তা সারা বিশ্ব দেখছে এবং অভিভূত হয়েছে। ভেবে দেখুন ২০০৮ সালের আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশের মধ্যে পার্থক্য কতখানি। আশাশুনির রাস্তাঘাট, বিদ্যুৎ, এখন স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্রিজ, সাইক্লোন শেল্টার, কমিউনিটি ক্লিনিকসহ সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে দলীয় কোন্দল ভুলতে হবে। আমাদের লক্ষ শেখ হাসিনার নেতৃত্ব ও দলীয় ঐক্য অটুট রেখে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ উন্নত রাষ্ট্রে পরিণত করা। ছোট ছোট দাবি দাওয়া ভুলে বৃহত্তর স্বার্থে আমাদের সবাইকে জননেত্রী শেখ হাসিনার পতাকাতলে আসতে হবে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় আশাশুনি এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা আ’লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি সাবেক এমপি এম মুনছুর আহম্মেদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আ’লীগের কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি এমপি, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক হারুনর রশিদ প্রমুখ। সাধারণ সম্পাদক অ্যাড. শহিদুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুত কমিটির আহŸায়ক উপজেলা আ’লীগের সহসভাপতি মোল্যা রফিকুল ইসলাম।
আশাশুনিসহ পার্শ্ববর্তী উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা আ’লীগের সভাপতি এম মুনছুর আহমেদের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় আ’লীগের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি এসএম কামাল উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমকে সভাপতি ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডলকে সাধারণ সম্পাদক এবং আরও কয়েকজনকে বিভিন্ন পদে রেখে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।