ঢাকাFriday , 29 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মালয়েশিয়ায় সন্ত্রাসীদের হাতে নিহত কালিগঞ্জের মামুন’র দাফন সম্পন্ন

admin
November 29, 2019 8:42 pm
Link Copied!

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: মালয়েশিয়ায় সন্ত্রাসীদের হাতে নিহত কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের মুনসুর সরদারের বড় ছেলে প্রবাসী আব্দুল্লাহ আল মামুন’র (৩৫) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে তার মরদেহ বাংলাদেশে পৌঁছানোর পর বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে অ্যাম্বুলেন্স যোগে নিজ বাড়িতে আনা হয়। এরপর শুরু হয় শোকের মাতন। পরিবারসহ এলাকার মানুষের আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ-বাতাস। শত শত নারী-পুরুষ তাকে একনজর দেখার জন্য তার বাড়িতে ভিড় করতে থাকে। এরপর আছরের নামাজের পর রামনগর ঈদগাহ ময়দানে মরহুম আব্দুল্লাহ আল মামুন’র জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। উল্লেখ্য গত ১৫ নভেম্বর শুক্রবার সকালে মালয়েশিয়ার ক্লাং মেরু এলাকায় নিজ দোকানে কর্মরত থাকা অবস্থায় সন্ত্রাসীরা প্রবাসী আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে হত্যা করে। তার মৃত্যুর দুইদিন আগে তিনি পুত্র সন্তানের বাবা হয়েছিলেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে বুধবার দিবাগত রাতে তার মৃতদেহ বাংলাদেশে পৌঁছায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।