ঢাকাFriday , 29 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আজ আশাশুনি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

admin
November 29, 2019 8:59 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ আশাশুনি উপজেলার ত্রিবার্ষিক সম্মেলন-২০১৯ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন প্রস্তুত কমিটির আহŸায়ক সহসভাপতি মোল্যা রফিকুল ইসলাম জানান- সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে মঞ্চ, প্যান্ডেল, কাউন্সিলার, ডেলিগেটদের বসার আসন, অভ্যর্থনা তোরণ নির্মাণসহ সাউন্ড সিস্টেমের কাজ সম্পন্ন হয়েছে। সম্মেলনে সার্বিক নিরাপত্তা, খাদ্য বিতরণ এবং অন্যান্য কাজে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ১০টি স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। সকল প্রকারের যানবাহন রাখার জন্য আশাশুনি পানি উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) মাঠে ও আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরসহ আশাশুনি সরকারী কলেজের ফুটবল মাঠে রাখার জন্য জায়গাগুলি নির্ধারণ করা হয়েছে। সম্মেলন উপলক্ষে প্রচুর নেতাকর্মীরা সমবেত হবে এক্ষেত্রে জনসাধারণের চলাচল, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যাতে বিঘœ না ঘটে সে জন্য তিনি সকল নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এদিকে সম্মেলনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে। বিভিন্ন ব্যানার ফেষ্টুনে সম্মেলন স্থল সুশোভিত হয়ে রয়েছে। সম্মেলনকে ঘিরে সভাপতি পদে প্রচারণায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান। এছাড়া সাধারণ সম্পাদক পদে প্রচারণায় ছিলেন শম্ভুজিৎ মÐল, আবু হেনা সাকিল, শাহ নেওয়াজ ডালিম, এসএম হুমায়ন কবির সুমন ও এনএমবি রাশেদ সরোয়ার শেলী।
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক এমপিসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে আজ উৎসবমুখর পরিবেশে সম্মেলন সমাপ্ত হবে এমন প্রত্যাশায় সকল নেতাকর্মীদের উজ্জীবিত হয়ে থাকতে দেখা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।