ঢাকাThursday , 28 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌর আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন উপলক্ষে সভা

admin
November 28, 2019 10:09 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন উপলক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ০৪টায় শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার এ্যান্ড রিসোর্টে এ পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেনের সঞ্চালনায় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাবেক দপ্তর সম্পাদক মো. আজিবর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, মো. রাশেদুজ্জামান রাশি প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, পৌরসভার ০১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সেলিম, ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুস সেলিম, ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মির্জা, ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রনি, শেখ আনোয়ার হোসেন মিলন প্রমুখ। এসময় পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।