ঢাকাThursday , 28 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেফতার ২

admin
November 28, 2019 10:06 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে এক ইয়াবা ব্যবসায়ী ও ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) রাতে ইয়াবা বিক্রির গোপন সংবাদ পেয়ে এএসআই দেবাশিষ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামের অভিযান পরিচালনা করেন। অভিযানে ইয়াবা বিক্রির সময় ৬০ পিচ ইয়াবাসহ ওই গ্রামের মৃত জামাল উদ্দীন মোল্যার ছেলে আবু হাসান মোল্যাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তাকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশাশুনি থানায় ৩৫(১১)১৯ নং একটি মামলা দায়ের করা হয়েছে। একই রাতে এএসআই মিলন হোসেন খাজরা গ্রামের আনছার আলীর ছেলে সিআর-১০৩৪/১০ নং মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি আবির আলীকে গ্রেফতার তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সামাদ জানান ধৃত ব্যক্তিদের বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।