পারুলিয়া দেবহাটা প্রতিনিধি: পারুলিয়া কম্পিউটার চাইল্ড হোম এ্যান্ড স্কুলে সংলগ্ন রাফসান ট্রেডার্স স্বত্বাধিকারী ও ফেয়ার মিশনের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হওয়ায় আবু হাসান কে পারুলিয়া ফেয়ার মিশনের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিল ২নং পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন প্রোফেসর সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফেয়ার মিশনের প্রতিষ্ঠাতা সাতক্ষীরা কম্পিউটার সমিতির সাধারণ সম্পাদক ও পারুলিয়া বাজার কমিটি সাধারণ সম্পাদক আব্দুল কাদের মহিউদ্দীন এ সময় আরো উপস্থিতি ছিল বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী রফিকুল ইসলাম পাখি, মোস্তাফিজুর রহমান মিঠু, আব্দুর রহিম, হাবিবুর রহমান প্রমুখ। এসময় ফেয়ার মিশনের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের মহিউদ্দীন আবু হাসান কে ক্রস দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
