শ্যামনগর অফিস: শ্যামনগরে জামে’আ হাম্মাদিয়া-গুলশানে ইলিয়াস (র:) কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। বুধবার(২৭ নভেম্বর) শ্যামনগর উপজেলা সদর সংলগ্ন ফুলপুর গ্রামে কমপ্লেক্স টি উদ্বোধন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পীরজাদা মুফতি আব্দুল্লাহ (নওয়াপাড়া), পীরজাদা মাও: অজিয়ার রহমান (কালিগঞ্জ), পীরজাদা মাও: নেছার উদ্দীন আহম্মেদ (শ্যামনগর) ও বিশিষ্ট শিল্পপতি সিদ্দীকুল ইসলাম (বকুল) প্রমুখ। মাদ্রাসার মোহতামিম মুফতি মাওছুফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ আব্দুর রশিদ। নকিপুর গ্রামের হাজী আব্দুল খালেক ও হাজী সিরাজুল ইসলাম এর মাতা খাদিজা বিবি নামীয় কয়েক কোটি টাকার সম্পদ মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও সর্ব সাধারণের কবর স্থানের জন্য দান করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
