ঢাকাWednesday , 27 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এসিড মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

admin
November 27, 2019 9:10 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জে ষড়যন্ত্রমূলক এসিড মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কালিগঞ্জ উপজেলাধীন রতনপুর ইউনিয়ন পরিষদের মেম্বর ঐক্যপরিষদের নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে ইউপি সদস্য জিএম মাসুম বিল্লাহ সুজন বলেন রতনপুর ইউনিয়নের একাধিক অপকর্মের হোতা আরিফুর রহমান ছোটনের সাথে দুলাবালা গ্রামের মৃত কওছার আলী গাজীর ছেলে সাইফুদ্দীন গাজীর সাথে জমি জমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এঘটনায় গত ২৮ আগস্ট তারিখে সাইফুদ্দীন গাজী বাদী হয়ে আরিফুল রহমান ছোটনসহ ২১ জনকে আসামি করে বিজ্ঞ সাতক্ষীরা আমলী আদালতে একটি মামলা দায়ের করে। এ মামলার অন্যতম স্বাক্ষী গফুর গাজীর ছেলে রতনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বর বাবু গাজী ও ইমান আলী সরদারের ছেলে সিরাজুল ইসলাম। আদালত মামলাটি আমলে নিয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জকে এফ আই আর হিসেবে গণ্য করার নির্দেশ দেন। এঘটনায় ক্ষিপ্ত হয়ে ছোটন সাইফুদ্দিন ও তার স্বাক্ষীদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর জের ধরে গত ১৮ নভেম্বর রাতে সাইফুদ্দিন গাজীর দায়ের কৃত মামলার এজাহার ভুক্ত আসামি এবং ছোটনের অন্যতম সহযোগী গফফার গাজীর ছেলে রফিকুল ইসলামকে কৌশলে এসিড নিক্ষেপ করে। এবিষয়টি পুঁজি করে কালিগঞ্জ থানায় একটি ষড়যন্ত্র মূলক মিথ্যে মামলা দায়ের করে। এ মামলার খবর পেয়ে মেম্বর বাবু গাজী ও সিরাজুল ইসলাম কালিগঞ্জ থানায় হাজির হলে পুলিশ তাদের আটক করে। তিনি বলেন এসিড নিক্ষেপের মত ঘটনার সাথে জড়িত কোন ব্যক্তি স্বেচ্ছায় থানায় এভাবে হাজির হতে পারে এমন নজির আমাদের জানা নেই। এসিড নিক্ষেপের ঘটনা সম্পর্কে বাবু মেম্বর ও সিরাজুল ইসলাম অবগতই ছিলেন না। তারা লোকমুখে খবর শুনে সত্যতা যাচাই করতে গিয়ে আটক হন। মামলা বাদী ভিকটিমের স্ত্রী আরিফা খাতুন তার এজাহারের বর্ণনায় উল্লেখ করেছেন, উল্লেখিত তারিখ মোতাবেক রাত অনুমান ৩ টার সময় তার স্বামী মো: রফিকুল ইসলাম প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাথরুমে যেয়ে বসার সাথে সাথে পেছন দিক থেকে আসামিরা প্লাস্টিকের জগে করে এসিড নিক্ষেপ করেছেন। এরপরও অত্র মামলায় ভিকটিম স্বাক্ষী নয়। যারা স্বাক্ষী হয়েছেন তারা সাইফুদ্দিন গাজী কর্তৃক আনীত এফ আই আর মামলার ৪নং ও ৯নং এজাহার ভুক্ত আসামি এবং অন্যান্য ২জন স্বাক্ষী ৪ ও ৯নং আসামির স্ত্রী। এসকল বর্ণনার আলোকে প্রমাণিত হয় ছোটনের প্রকাশ্য মদদে ও পরিকল্পনায় বিপক্ষকে ঘায়েল করার মানষে এসিড নিক্ষেপের ঘটনা সংঘটিত হয়েছে। আসল ঘটনা গোপন করে বাবু মেম্বর ও সিরাজুল ইসলামকে আসামি করে মামলা করে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে ফয়দা লুটার চেষ্টা করেছেন আরিফুর রহমান ছোটন। এ ব্যাপারে তিনি বাবু মেম্বর ও সিরাজুল ইসলামের নামে ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার পূর্বক তাদের নিঃশর্ত মুক্তি ও এসিড নিক্ষেপের মত জঘন্য কাজ যারা করেছেন তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, আহসানুল হাবিব, মো; রফিক আহম্মদসহ এলাকার অন্যান্য ব্যক্তি প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।