ঢাকাWednesday , 27 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অসুস্থ রোগীর মাঝে অনুদানের চেক বিতরণ করলেন জেলা পরিষদ সদস্য ডালিম

admin
November 27, 2019 9:12 pm
Link Copied!

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে অসুস্থ’ রোগীর চিকিৎসা ব্যয়ে সাতক্ষীরা জেলা পরিষদের নিজস্ব তহবিল হতে চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ শে নভেম্বর) বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কলবাড়ী গ্রামের মো. কবির হোসেন গাজী ও তার অসুস্থ’ স্ত্রী মোছা. কুলসুম বিবির হাতে ৫ হাজার টাকার চেক তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামি। উল্লেখ্য, কুলসুম বিবি (৪০) দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য একাধিক ডাক্তারের নিকট হতে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। রোগীর পরিবারটি দরিদ্র হওয়ায় তাদের একার পক্ষে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ডালিম কুমার ঘরামির শরণাপন্ন হলে তিনি উক্ত রোগীর শারীরিক খোঁজখবর নিতে তার বাসায় যান এবং রোগীর সার্বিক উন্নতি কল্পে চিকিৎসা করানোর জন্য উক্ত ৫ হাজার টাকার চেকটি প্রদান করেন। ইউপি সদস্য জি.এম আব্দুর রউফ, আব্দুল হাকিম গাজী, শিক্ষক মো. শহীদুল ইসলাম মোড়ল, অনিরদ্ধ মন্ডল, মাখন লাল আউলিয়া, নিরঞ্জন মন্ডল, রমেশ মন্ডল, কার্তিক চন্দ্র মন্ডল, দীপংকর মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।