খাজরা (আশাশুনি) প্রতিনিধি: সরকারি খরচে আইনি সহায়তা কার্যক্রম, গরিব অসচ্ছল ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ের লক্ষে আশাশুনির খাজরায় ইউনিয়ন লিগ্যাল এইডের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমাবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হলরুমে ইউএসএআইডির অর্থায়নে জেলা আইন সহায়তা কমিটি সাতক্ষীরা ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের যৌথ আয়োজনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন খাজরা ইউপি চেয়ারম্যান এস,এম শাহনেওয়াজ ডালিম। ওরিয়েন্টশনে বক্তব্য রাখেন, উইমেন জব ক্রিয়েশন সেন্টার আশাশুনির প্রোগ্রাম অফিসার জামাল উদ্দীন, উপ-সহকারী কৃষি অফিসার আরিফুল ইসলাম, খাজরা ইউপি সচিব বিশ্বজিৎ ঘোষ, গ্রাম আদালত সহকারী শহিদুল ইসলাম, ইউপি সদস্য জালাল মোড়ল, রামপদ সানা, হোসেন আলী, অনুপ কুমারসহ কমিটির সকল সদস্যবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
