ঢাকাMonday , 25 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ীতে ব্রোকলি চাষে সফলতা

admin
November 25, 2019 9:35 pm
Link Copied!

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে ব্রোকলি চাষ করে সফল হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক। কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর বøকের কাছিহারানী গ্রামের জহুর আলী চাষ করেছেন শীতকালীন উচ্চমূল্য সবজিয়া ব্রোকলি। প্রায় ১৩ শতক জমিতে চাষ করেছেন এই ব্রোকলি। কৃষি উপ-সহকারী কর্মকর্তা সামছুর রহমানের পরামর্শে চাষ করেছেন এই উচ্চ মূল্য সবজি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুযোগ করে দিয়েছেন রকমারি সবজি চাষের প্রশিক্ষণ। তার আঙিনার কোথাও নেই ফাঁকা জায়গা। চাষ করেছেন বেগুন , পেঁপে, ফুল কপি, পালংশাক, টমেটো, লাও,ও কুমড়া সহ অন্যান্য সবজি। একই জমিতে চাষ করেছেন মাছ, ধান ও মাচা করে সবজি । জহুর আলীর স্ত্রী হেনা পারভীন বলেন, তিনি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্যামনগর থেকে পেয়েছেন আধুনিক সবজি চাষের প্রশিক্ষণ। তিনি আরো বলেন, প্রাকৃতিক ভাবে পোকা দমনের জন্য ব্যবহার করেন ফ্রেম ফাঁদ। কৃষক জহুর আলী বলেন, বাজার মূল্য যদি ঠিক থাকে তাহলে তিনি এই ব্রোকলি থেকে অনেক লাভবান হবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।