ঢাকাSunday , 24 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ই-টেন্ডারের মাধ্যমে লটারি

admin
November 24, 2019 8:59 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ই-টেন্ডারের মাধ্যমে লটারি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা ডিজিটাল কনফারেন্স রুমে সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে এ ই-টেন্ডার অনুষ্ঠিত হয়। প্রোজেক্টরের মাধ্যমে ই-টেন্ডার এর লটারি পরিচালনা করেন সদর উপজেলা প্রকৌশলী মো. শফিউল আজম। এলজিইডির মাধ্যমে এ নতুন ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হবে। পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজে দরপত্র জমা পড়ে ১৬৮টি ই-টেন্ডার লটারিতে প্রাক্কলিত মূল্য-১ কোটি ১০ লক্ষ ৯২হাজার ২৭ টাকার কাজ পেয়েছে অরিত্র অ্যান্ড কোম্পানি, চুপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাজে দরপত্র জমা পড়ে ১৪৬টি- প্রাক্কলিত মূল্য- ১ কোটি ১০ লক্ষ ৪৯ হাজার ৭০২টাকা, কাজ পেয়েছে মেসার্স আয়শা এন্টারপ্রাইজ, আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজে দরপত্র জমা পড়ে ১৬৪টি- প্রাক্কলিত মূল্য-১ কোটি ১ লক্ষ ৫৬ হাজার ৩৫টাকা, কাজ পেয়েছে এস.কে সাদিকুর রহমান, গড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজে দরপত্র জমা পড়ে ১৪২টি- প্রাক্কলিত মূল্য- ১ কোটি ৭ লক্ষ ৯৬ হাজার ৩২৭ টাকা, কাজ পেয়েছে মেসার্স স্বপন এন্টারপ্রাইজ, কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজে দরপত্র জমা পড়ে ১৫৮টি- প্রাক্কলিত মূল্য-৯৯লক্ষ ৮৬হাজার ৭৫৬টাকা, কাজ পেয়েছে মেসার্স দিশা এন্টারপ্রাইজ, ঝিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজে দরপত্র জমা পড়ে ১৪৮টি- প্রাক্কলিত মূল্য-৬৪ লক্ষ২৫হাজার ৪৮৭ টাকা, কাজ পেয়েছে মেসার্স রাকিব এন্টারপ্রাইজ, ফয়জুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজে দরপত্র জমা পড়ে ১৫৩টি- প্রাক্কলিত মূল্য-৯৫লক্ষ ৬৯হাজার ২৯টাকা, কাজ পেয়েছে মেসার্স রাফায়েত এন্টারপ্রাইজ, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজে দরপত্র জমা পড়ে ১৬৫টি-প্রাক্কলিত মূল্য-৯৯লক্ষ ৮৬ হাজার ৭৫৬টাকা, কাজ পেয়েছে মেসার্স সরদার এন্টারপ্রাইজ, বদ্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজে দরপত্র জমা পড়ে ১৫৯টি, প্রাক্কলিত মূল্য- ১ কোটি ৩২হাজার ৪৬১টাকা, কাজ পেয়েছে খান এন্টারপ্রাইজ, ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজে দরপত্র জমা পড়ে ১৪৫টি- প্রাক্কলিত মূল্য-৯৯লক্ষ ৮৯হাজার ২৫৬টাকা, কাজ পেয়েছে আশা কনন্সট্রাকশন। ৯কোটি ৯০লক্ষ ৮৩হাজার৮৩৬ টাকা ব্যয়ে এলজিইডির মাধ্যমে এ নতুন ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হবে। এসময় ঠিকাদার প্রতিষ্ঠানের ৫০ জন ঠিকাদার উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।