ঢাকাSunday , 24 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় এনআরবি গ্লোবাল ব্যাংকের উদ্বোধন

admin
November 24, 2019 9:02 pm
Link Copied!

রাকিবুল ইসলাম: সাতক্ষীরায় এনআরবি গ্লোবাল ব্যাংকের ৬৬ তম শাখা উদ্বোধন হয়েছে। রোববার (২৪ নভেম্বর) দুপুরে শহরের প্রাণসায়ের সড়কের সিটি সেন্টারের দ্বিতীয় তলায় ব্যাংকটি উদ্বোধন করা হয়। উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান নিজাম চৌধূরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাছনাত, পরিচালক নিজামুল হক ভূঁইয়া, অতিরিক্ত পরিচালক মোস্তাফিজুর রহমান ও সাতক্ষীরা শাখার ম্যানেজার এসকে বদিউজ্জামান। আরও বক্তব্য রাখেন ব্যবসায়ী সালাউদ্দিন ও আহছানুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ফখরুল ইসলাম। আলোচনা শেষে ফিতা কেটে অতিথিরা ব্যাংকের শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, এনআরবি গ্লোবাল ব্যাংক সম্পূর্ণ ইসলামিক ব্যাংকিং। ইসমালী শরীয়াহ ভিত্তিক ব্যাংকটি পরিচালিত হবে। আধুনিক সেবা নিয়ে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে, ব্যাংকটি গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত। গ্রাহক যাতে কোন রকম হয়রানি না হয় সেটিই হবে আমাদের মূল লক্ষ। তিনি আরও বলেন এত ব্যাংকের ভিড়ে আমরা সম্পূর্ণ নতুন আঙ্গিকে সারা বাংলাদেশে মানুষের দোর গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধ পরিকর। বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল করতে এবং বাংলাদেশের উন্নয়নে গুরুতপূর্ণ ভূমিকা রাখবে এনআরবি গ্লোবাল ব্যাংক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।