শ্যামনগর অফিস : শ্যামনগর শহীদ মুক্তিযোদ্ধা সড়কে এসকে সেরেস্তায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির শ্যামনগর উপজেলা শাখার এক সভা সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। রবিবার (২৪ নভেম্বর) সভায় উপস্থিত ছিলেন জাতীয় মৎস্যজীবী সমিতি উপজেলা শাখার সভাপতি বাবু মধুজিত রপ্তান ও আওয়ামী মৎস্যজীবীলীগ উপজেলা সভাপতি প্রভাষক মোহিত কুমার মন্ডল। সভায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল হোসেন গাইন, সাংগঠনিক সম্পাদক ব্রজন মন্ডল, সদর ইউনিয়নের সভাপতি সাংবাদিক শেখ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন সাধারণ সম্পাদক আফছার আলী, রমজাননগর ইউনিয়ন সাধারণ সম্পাদক কামাল হোসেন, রাশিদুল ইসলাম, আলমগীল হোসেন, কৈখালী সভাপতি আ: বারেক প্রমুখ। সভায় সম্প্রতি ঘূর্ণিঝড় আইলায় ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী জেলেরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও এনজিও থেকে কোনরকম সাহায্য না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী জেলেদের ছবিসহ তালিকা জেলা প্রশাসকের নিকট প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বুলবুল ঘূর্ণিঝড়ে প্লাবিত ক্ষতিগ্রস্ত ইজারা গ্রহীতা সৎস্যজীবী সমবায় সমিতির তালিকা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভা পরিচালনা করেন সাইফুল ইসলাম।
