কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়ার বালিয়াডাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০১৯-২০ মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত প্রদর্শনীর উপর মাঠ দিবস পালিত হয়েছে। রবিবার (২৪নভেম্বর) উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক অরবিন্দ বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো: নুরুল ইসলাম ও সাতক্ষারা অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো: জসীমউদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি অরবিন্দ বিশ্বাস আমন ও ব্রি-৮৭ ধান সম্পর্কে আলোচনা করেন এবং উপস্থিত কৃষকদের মতামত নেন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: শাহাজান আলী। এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার মো: আহম্মদ সাঈদ, মোস্তফা মোস্তাক আহম্মদ, আলাউর রহমান ও ইউনুস আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ সহকারী কৃষি অফিসার মো: মনিরুল ইসলাম।
