আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিমের মাতা সুফিয়া আহমেদ (৮৬) অসুস্থ হয়ে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন। বিবৃতি দাতারা হলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, রাজ্যেশ্বর দাশ, অ্যাড. জহুরুল হক, ডা. গাউসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা সাকিল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, বিমল কৃষ্ণ গাইন, ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, প্রভাষক ম. মোনায়েম হোসেনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
