ঢাকাSaturday , 23 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে দুর্ধর্ষ চুরি

admin
November 23, 2019 8:58 pm
Link Copied!

শ্যামনগর অফিস: শ্যামনগরে দুটি দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মাকছুদুল মল্লিক জানান, শুক্রবার রাতে তারা স্বামী স্ত্রী পার্শ্ববর্তী শ্বশুর বাড়িতে রাত্রিযাপন করে। সকালে বাড়িতে যেয়ে দেখে গ্রিল কেটে ভিতরে ঢুকে ৪ টি তালা ভেঙে ৪ ভরি স্বর্ণ ও নগদ ৪৬ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। অপরদিকে একই রাতে উপজেলার কাতখালী গ্রামের মৃত সহিদুল গাজীল ছেলে ফারুক হোসেনের বাড়ি থেকে সিডি ডিলাক্স ১০০ সিসি লাল রঙ্গের মটর সাইকেল ও তার ব্যবহৃত বাটন আইটেল মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। ফারুকের পক্ষ থেকে বলা হয়েছে, তার ব্যবহৃত ফোনে কল দিলে একটি বাচ্চা ফোনটি রিসিভ করে খুলনা ফুলতলার ঠিকানা দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।