ঢাকাSaturday , 23 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সভা অনুষ্ঠিত

admin
November 23, 2019 8:57 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, মো: শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, জেলা বাস্তহারালীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী চাঁদনী খাতুন, সহ-সভানেত্রী নূর জাহান খাতুন, সাধারণ সম্পাদিকা নাজমা খাতুন, মো: সাইদুল ইসলাম, আলমগীর হোসেন, গোলাম মোস্তফা, বেলাল হোসেন, কামরুজ্জামান প্রমুখ। সভায় বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে অর্ধ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদের উপস্থিতিতে সভায় আগামী ৩ বছরের জন্য গঠনতন্ত্র অনুযায়ী হাত উঁচুয়ে সমর্থনের মাধ্যমে ৯ সদস্য বিশিষ্ট জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার কার্যনির্বাহী পরিষদ অনুমোদন দেওয়া হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি মো: আব্দুল আহাদ, সহ-সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক রেহেনা পারভিন, প্রচার সম্পাদক হারুন উর রশিদ, নির্বাহী সদস্য মো: কওছার আলী, মো: জামাত আলী, বাদশা, শাহাজাহান, সেলিম। উল্লেখ্য অর্থ সম্পাদক কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় মনোনীত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।