ঝাউডাঙ্গা ( সদর) প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটায় পলাশ ট্রেডার্সের পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে গুদামের বিপুল পরিমাণ পাট। শুক্রবার (২২ নভেম্বর) ভোর রাত ২ টার দিকে গুদামে আগুন জ¦লতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পলাশ ট্রেডার্সের মালিক ছইলউদ্দীন জানান, প্রতি দিনের মতো গুদামে তালা দিয়ে বাড়িতে যাই। রাত্র ২ টার সময় জানতে পারি পাটের গুদামে আগুন লাগছে। ঘটনা শুনে দ্রত এসে প্রতিবেশীর সহায়তায় আগুন নেভানের চেষ্টা করি, পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়নতন্ত্রে আনে। পলাশ ট্রেডার্সের মালিক ছইলউদ্দীন আরো জানান আগুনে পুড়ে যাওয়া পাটের ক্ষতি পরিমাণ প্রায় ৮ লাখ টাকা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
