ঢাকাThursday , 21 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

“সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত

admin
November 21, 2019 10:15 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক মহিলা সমাবেশ বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলার লাবসা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, মো: আসাদুজ্জামান বাবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মো: নজরুল ইসলাম, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান স্বজল, ইউপি সচিব আতাউর রহমান, ইউপি সদস্যগণ, সাংবাদিক ও সুধীবৃন্দ। জেলা তথ্য অফিসার মো: মোজাম্মেল হক স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। প্রানবন্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের মো: মনিরুজ্জামান। এ সময় বক্তারা সরকারের সাফল্য অর্জন এবং ২০৪১ সালে উন্নত রাষ্ট্র গঠনে সাধারণ জনগণের ভূমিকা বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মহিলারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।