শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে “নিরাপদ মাতৃত্ব ও জরুরী নবজাতক সেবা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে কর্মশালায় নিরাপদ মাতৃত্ব বিষয়ে হাসপাতালের ইওসি বিভাগের সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা: অজয় কুমার সাহা এবং নবজাতক সেবা ও গাইনি কনসালটেন্ট ডা: আঞ্জুমান আরা। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক নার্সিং সুপারভাইজারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
