ঢাকাThursday , 21 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
November 21, 2019 10:24 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা দূরনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দেবীশহর বালিকা বিদ্যালয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। স্কুলের প্রধান শিক্ষিকা অনিমা সিংহের সভাপতিত্বে এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবু আব্দুল¬াহ আল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক এনামুল হক বাবলু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক চন্দ্রকান্ত মলি¬ক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সতিকা সরকার প্রমুখ। প্রধান অতিথি ইউএনও এসময় শিশুকাল থেকে দুর্নীতি প্রতিরোধে সকলকে কাজ কর এবং নিজেরা যাতে দুর্নীতিমুক্ত হয়ে কাজ করতে পারি সেদিকে সজাগ থাকার আহŸান জানান। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।