ঢাকাThursday , 21 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের বিশেষ বর্ধিত সভা

admin
November 21, 2019 10:34 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: আসন্ন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গনি, কোষাধ্যক্ষ ও সাবেক কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি, সাবেক সভাপতি অ্যাড. স ম গোলাম মোস্তফা প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুল হাই, শেখ মারুফ হোসেন, সহ-সভাপতি মোসলেহ উদ্দীন মুকুল, সাবেক সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আজহারুল ইসলাম, আনারুল হক, শেখ মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরীফ বিশ্বাস, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বর্মন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা আওয়ামী লীগের সদস্য দুলাল, মাহবুবুল হক ফয়জুল সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। পরে ২০১৩ সালে জামায়াত শিবিরের হাতে নিহত সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ আবু রায়হানের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী এবং শহীদ আলমগীর ও আজিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।