নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় ইজিবাইক উল্টে দুই নারীসহ ৩ জন আহত হয়েছে। আহতরা সখিপুর হাসপাতালে ভর্তি আছে। উপজেলার সখিপুর-দেবহাটা সড়কে উপজেলা সদরের পার্শ্ববর্তী রেফারি মিজানের বাড়ির পাশের রাস্তায় ইজিবাইক উল্টে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের ইয়াকুব বিশ্বাসের ছেলে আবুল কাশেম নিজে ইজিবাইক চালিয়ে তার স্বজন নিয়ে বনবিবির বটতলায় বেড়াতে আসার পথিমধ্যে ইজিবাইক পাল্টি খেয়ে এ দুর্ঘটনা ঘটে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
